খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠছে ৫ নভেম্বর
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৯ অক্টোবর), ২০২৪, আপডেট ২০:৩০
খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী ৫ নভেম্বর।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি জানিয়ে জেলার ডিসি মো. সহিদুজ্জামান বলেন, ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন। যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তা তুলে নেওয়া হবে।
গত ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় সহিংসতার জেরে খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়।
এর রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারো সংঘাতের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পাহাড়ে পর্যটকদের ভ্রমণে এতো দিন জেলা প্রশাসনের মানা ছিল।
ইউডি/এবি

