‘অত্যাশ্চর্য’ প্রত্যাবর্তনের অপক্ষোয় ট্রাম্প
রিন্টু হাসান । মঙ্গলবার, ০৫ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:৫৮
মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হিসেবে দৌড়ে শামিল হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প ছিলেন আমেরিকার সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিলিয়নিয়ার। ডোনাল্ড ট্রাম্পের পরিচিতি এবং ‘অপরিশোধিত’ নির্বাচনি প্রচারশৈলী তাকে অভিজ্ঞ রাজনীতিবিদদের ভোটে হারিয়ে দিতে সাহায্য করেছিল। তবে প্রেসিডেন্ট হিসেবে তার কার্যকালে বিতর্কও কম হয়নি। মাত্র একদফাই ক্ষমতায় ছিলেন তিনি। ৭৮ বছরের এই রিপাবলিকান আবারও সব ‘প্রতিক‚লতা’ উপেক্ষা করে ‘অত্যাশ্চর্য’ রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটাতে চাইছেন যা তাকে ওভাল অফিসের প্রেসিডেন্টের ডেস্কে ফিরিয়েও নিয়ে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কের রিয়েল এস্টেট টাইকুন ফ্রেড ট্রাম্পের চতুর্থ সন্তান। ট্রাম্প পরিবারের কাছে বিপুল পরিমাণে সম্পত্তি থাকা সত্তে¡ও তিনি তার বাবারই মালিকানাধীন সংস্থায় কোনো একটা ছোটখাটো কাজ করবেন বলে এককালে অনুমান করা হয়েছিল।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, যিনি মেয়াদ শেষে নির্বাচনে হেরে গিয়ে চার বছর পর ফের জয়ী হন। ক্লিভল্যান্ড পরাজিত হওয়ার পর ফের নির্বাচিত হয়েছিলেন। পরপর নয় বরং দুটি ভিন্ন মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মূল্যস্ফীতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে জিতেছিলেন ট্রাম্প। এখানকার এক সমাবেশে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের স্বপ্নকে আবার তিনি ফিরিয়ে আনবেন।
ইউডি/এজেএস

