পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৬ নভেম্বর , ২০২৪, আপডেট ১৯:০০

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া চার সদস্য শপথ নিয়েছেন।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার সদস্য হলেন- মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

এদিন দুপুরে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ। গত ৩১ অক্টোবর এদের নিয়োগ দেওয়া হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য গত ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও সদস্য হিসেবে নুরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. নাজমুল আমিন মজুমদার, মো. সুজায়েত উল্লাহ। তাদেরকে গত ১৫ অক্টোবর শপথ পড়ানো হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading