ভূয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে কমিটি গঠন করা হচ্ছে
উত্তরদক্ষিণ। রবিবার, ১০ নভেম্বর , ২০২৪, আপডেট ১৫:২০
মহান স্বাধীনতা যুদ্ধে অংশ না নিয়েও জাল সনদ এবং বিভিন্ন তদবির-সুপারিশে এতদিন যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন তাদের সনাক্ত করে সনদ বাতিল করতে কমিটি গঠন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷
রোববার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, ভূয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে একটি কমিটি গঠণ করা হচ্ছে৷ অতি শ্রীঘ্রই এ কমিটি পূর্ণাঙ্গ করা হবে৷ তবে প্রাথমিকভাবে এসব কাজ খুব গোপনীয়ভাবেই হচ্ছে৷ ৭ সাত সদস্য বিশিষ্ট হতে পারে৷ কমিটি গঠণের পর প্রধান উপদেষ্টা এটি অনুমোদন দিলে কাজ শুরু হবে৷ এ কমিটি ভূয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আবেদন এবং আবেদন ছাড়াও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয় পূণরায় যাচাই বাছাই করবেন ।
ইউডি/এআর

