অভিযানে ৯৩৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৮৮ হাজার টাকা
উত্তরদক্ষিণ। রবিবার (৯ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:৪৫
সারা দেশে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৮ হাজার টাকা জরিমানা ও ৯৩৬ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।
রবিবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
এতে বলা হয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী সারা দেশে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় রোববার দেশে মোট ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রাজধানীর হাতিরপুল, রামপুরা ও মগবাজার এলাকায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার ও সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ২১৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
আর সারাদেশে পরিচালিত অভিযানে মোট ১৮টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার ৫০০ টাকা জরিমানা করার পাশাপাশি ৯৩৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।
ইউডি/এবি

