আশ্বর্য ‘শবফুল’ দেখতে ভিড়

আশ্বর্য ‘শবফুল’ দেখতে ভিড়

উত্তরদক্ষিণ। বুধবার, ১৩ নভেম্বর , ২০২৪, আপডেট ০৯:৩০

অস্ট্রেলিয়ার জিলং শহরের বোটানিক গার্ডেনে হাজার হাজার মানুষ এক বিরল ও বিস্ময়কর ফুলের সৌন্দর্য উপভোগ করেছেন। ফুলটির নাম কর্পস ফ্লাওয়ার। পচা মরদেহের মতো দুর্গন্ধের কারণে এটাকে ‘শবফুল’ও বলা হয়। প্রতি ১০ বছরে এটি একবার ফোটে; স্থায়ী হয় ২৪ থেকে ৪৮ ঘণ্টা। তাই অত্যন্ত কাঙ্ক্ষিত ও বিশেষ সুযোগ হাতছাড়া করতে চাননি দর্শনার্থীরা। খবর সিএনএন।

শবফুলের গন্ধ এতটাই তীব্র ও অস্বাস্থ্যকর, দর্শকরা এটাকে মরা পশুর গন্ধের সঙ্গে তুলনা করেন। তবে ফুলের এ গন্ধ পোকামাকড়, মাছি ও বিটেলকে আকৃষ্ট করে। জিলং বোটানিক গার্ডেনে এ উদ্ভিদটি ২০২১ সালে উপহার হিসেবে এসেছিল। তার পর থেকে উদ্ভিদবিদরা এর অঙ্কুরোদগমের জন্য অপেক্ষা করছিলেন।

জিলং উদ্যানের ব্যবস্থাপক রিস ম্যাকইলভেনা জানান, গত সোমবার ফুলটি ফোটে। প্রথম দিনেই ৫ হাজারের বেশি দর্শক এটি দেখতে আসেন। ফুলটি দেখার জন্য বোটানিক গার্ডেন ২৪ ঘণ্টা খোলা রাখা হয়। এ ছাড়া এর পর্যবেক্ষণ করতে জিলং শহরে একটি লাইভ স্ট্রিমিং পরিষেবা চালু করা হয়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা এটা দেখতে পেরেছেন। জিলং বোটানিক গার্ডেনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলি ওয়াস্টি বলেন, এ বিস্ময়কর ঘটনা উপভোগ করার জন্য উদ্যানের দরজা খুলে দিয়েছি।

ফুলটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি বন্য প্রজাতি, যা বর্তমানে বিপন্ন। পরিবেশগত ক্ষতির কারণে সুমাত্রার বনাঞ্চল প্রায় ধ্বংস হয়ে গেছে। ফুলটির সংরক্ষণে বিশ্বের নানা দেশে উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading