বর্তমান সরকারের পরিণতিও ভালো হবে না দীর্ঘদিন ভোটাধিকার ছাড়া রাখলে: কাদের সিদ্দিকী

বর্তমান সরকারের পরিণতিও ভালো হবে না দীর্ঘদিন ভোটাধিকার ছাড়া রাখলে: কাদের সিদ্দিকী

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ নভেম্বর , ২০২৪, আপডেট ১৪:৪৭

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এ রকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি। যার ফল এটা হয়েছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে, এখন যারা আছে তাদের পরিণতিও খুব ভালো হবে না।

রোববার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ অনেক আশা করেছিল, কিন্তু এই তিন মাসে মানুষ সেই আশার ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না। স্ত্রী-সন্তান নিয়ে খেতে পারছে না ভালোভাবে। যারা সরকার চালাচ্ছেন তারা যেন মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চীরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চীরস্থায়ী নয়।

কাদের সিদ্দিকী আরও বলেন, অতি সম্প্রতি বাংলাদেশের একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। অতীতকে বর্জন করে এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরকেও এরকম হতে হবে।

এ সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ কৃষক শ্রমিক জনতালীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading