সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, আপডেট ১৪:৪০

দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে আগামী ২৫ নভেম্বর (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন।

শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত চার বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দুর্নীতিবিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। এরই ধারাবাহিকতায় একই দাবিতে আগামী ২৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করবো।

তিনি আরও বলেন, আমরা এখনো সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। তবে আশা করি আজ-কালের মধ্যেই অনুমতি পেয়ে যাবো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খোন্দকার জসিম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান ও কামাল হোসেন আজাদ প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading