ঢাকায় দীনেশ ত্রিবেদীরি সঙ্গে আমেরিকার বিশেষ দূতের বৈঠক
উত্তরদক্ষিণ। শুক্রবার (৩১ জুলাই) ২০২৬, আপডেট ২৩:৫০
আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে একটি বৈঠক করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনীতিক সূত্রগুলো দীনেশ ত্রিবেদী ও সার্জিও গরের বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। তবে বৈঠকে আলোচনা বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে।
তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। এটি তার প্রথম বাংলাদেশ সফর। সফরের শুরুর দিন গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। আজ তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শনিবার তার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
উল্লেখ্য, সার্জিও গর ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বের পাশাপাশি ভারতে আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
ইউডি/এবি

