এক মাসের জন্য ছিটকে গেলেন ভিনিসিয়ুস

এক মাসের জন্য ছিটকে গেলেন ভিনিসিয়ুস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, আপডেট ০৮:০০

লা লিগায় গত রবিবার লেগানেসের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। তখন চোটের কোনো খবরও দেননি রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু হঠাৎই দুসংবাদ পেল রিয়াল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ভিনিসিয়ুস। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে লা লিগা ও তার ক্লাব।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের বরাতে জানতে পেরেছে, ভিনিসিয়ুসের চোট গুরুতর। খেলার জন্য ফিট হতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে।

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর রিয়ালের মেডিক্যাল টিম জানায়, বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

আগামীকাল বুধবার অ্যাওয়ে ম্যাচে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এমন হাইভোল্টেজ ম্যাচে ভিনিসিয়ুসের না থাকা ভোগাবে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নদের।।

চোটের জন্য ক্লাব ফুটবলের ব্যস্ত শিডিউলকে দায়ী করেন ভিনিসিয়ুস। আগের মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ম্যাচের সংখ্যা বেড়েছে। বেড়েছে চ্যাম্পিয়ন লিগের ম্যাচও। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ফুটবলার।

এবার সেই ইস্যুতেই ক্ষোভ ঝাড়লেন ভিনি। চোটের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আয়োজকদের ব্যস্ত শিডিউলকে ‘পাগলামি’ বলে উল্লেখ করেছেন ২৪ বছর বয়সী ব্রাজিল ফরোয়ার্ড।

গেল বুধবার উরুগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। জাতীয় দলের খেলা শেষ করে পরদিন বৃহস্পতিবার মাদ্রিদে ফেরেন ভিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading