উর্বশীর বিয়ে করা বারণ

উর্বশীর বিয়ে করা বারণ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, আপডেট ০৮:৩০

গত বছর ‘ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তকমা পান বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিশ্বের সবচেয়ে বিবাহযোগ্য নারীর এই তকমা দেয় আইডব্লিউএম বাজ। উর্বশী এবার জানালেন, আগামী আড়াই বছর তার বিয়ে করা বারণ।

উর্বশীর বিয়ে করা নিষেধ কেন? এ প্রশ্নের জবাবে বলিউড ইনস্ট্যান্টকে এ অভিনেত্রী জানান, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তার বিয়ে করা আপাতত নিষেধ।

ব্যাখ্যা করে উর্বশী রাউতেলা বলেন, “আমার এখন কটনি যোগ চলছে। যতদিন কটনি যোগ চলবে, ততদিন বিয়ে করা উচিত নয়। টানা আড়াই বছর এই সময় চলবে। এ কারণে আমার বেশ সময় বেঁচে গেল। বিয়ের জন্য আপাতত সময় নিচ্ছি। এখনই বিয়ে করছি না।”

ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে নাম জড়িয়েছে উর্বশী রাউতেলার। রেস্তোরাঁ, পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গেছে। তবে ২০১৯ সালে উর্বশীর সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন ঋষভ। এসব নিয়ে জলঘোলা কম হয়নি।

২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার।

পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading