মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংস্কার করে গেছেন শহীদ জিয়া: আমীর খসরু
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৭:০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক মুক্তির জন্য মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সংস্কার কাজ করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বিএসএমএমইউয়ে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও গণ অভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, এত দুর্নীতির পরও বাংলাদেশ আজকে যেই অবস্থানে দাঁড়িয়ে তা বিএনপির সার্বিক সংস্কারের ফল। কিন্তু গত ১৫ বছরে সেই অগ্রগতি থমকে গেছে। আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে ৩১ দফার বাস্তবায়ন হবে।
তিনি বলেন, ‘সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, আগামী দিনে সংসদে জনগণের সমর্থন নিয়ে ৩১ দফার আলোকে সংস্কার করা হবে।’
বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাও হয়েছে সংস্কারের মাধ্যমে, যাতে করে একদলীয় শাসনব্যবস্থা থেকে বের হয়ে আসতে পারে দেশ।
ইউডি/কেএস

