প্রধান উপদেষ্টার রোডম্যাপের চেয়েও যৌক্তিক সময়ে নির্বাচন জরুরি: এ্যানি

প্রধান উপদেষ্টার রোডম্যাপের চেয়েও যৌক্তিক সময়ে নির্বাচন জরুরি: এ্যানি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৪:১৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া নির্বাচনের রোডম্যাপের চেয়েও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৩১ দফা বিষয়ক ঢাকা বিভাগের কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোডম্যাপ দিয়েছেন, সেটার চেয়ে আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি।

এ সময় তিনি বলেন, আগামী দেড় মাসের মধ্যে বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিচারের নামে কোনো টালবাহানা সহ্য করা হবে না।

বিএনপির এই নেতা বলেন, গুম-খুনের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে আগে।

বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা চাঁদবাজি করছেন, তাদেরকে রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading