আরও ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: প্রধান উপদেষ্টা

আরও ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে: প্রধান উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১০:২৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার পর গত কয়েক মাসে নতুন করে ৮০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৮ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ড. জাম্বরি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত লোকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছেন এবং তিনি আশা করেন মালয়েশিয়া এই পদক্ষেপে সমর্থন দেবে।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।

ড. জাম্বরি আব্দুল কাদির বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছি।’

বৈঠকে তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে আজ বৃহস্পতিবার কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া ডি-৮ সম্মেলনে স্বাগত বক্তব্য দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের ফাঁকে কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর আগে মিশরে পৌঁছে দেশটির পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading