দুর্দান্ত জয়ে কারাবাও কাপের সেমিতে আর্সেনাল-লিভারপুল

দুর্দান্ত জয়ে কারাবাও কাপের সেমিতে আর্সেনাল-লিভারপুল

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১০:৩৫

ইংলিশ কারাবাও কাপে ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল। হ্যাটট্রিক করেছেন গাব্রিয়েল হেসুস।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে সবগুলো গোল করেন হেসুস। এর আগে প্রথমার্ধ গানাররা শেষ করে ১-০ গোলে পিছিয়ে থেকে।

৪ মিনিটে ক্রিস্টাল প্যালেসের হয়ে গোল করেন জ্যাঁ ফিলিপ মাতেতা। এতে সফরকারীরা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। আর্সেনাল সেই গোল শোধ করে ৫৩ মিনিটে। দলকে সমতায় ফেরানোর পর ৭৩ ও ৮১ মিনিটে আরও দুটি গোল করেন হেসুস। ব্রাজিল তারকার হ্যাটট্রিকে ৩-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল।

৫৮ মিনিটে আরও একটি গোল করে ক্রিস্টাল। এতে ব্যবধান কমে আসে ৩-২ এ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় সহজ জয়েই শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে আর্সেনাল।

রাতের অন্য ম্যাচে সাউথাম্পটনকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় এদিন লিভারপুলের ডাগআউটে দাঁড়াতে পারেননি কোচ আর্নে স্লট। মাস্টারমাইন্ড না থাকলেও জয় পেতে বেগ পেতে হয়নি লিভারপুলকে।

সাউথাম্পটনের ঘরের মাঠ সেইন্ট ম্যারি স্টেডিয়ামে লিভারপুলের হয়ে গোল করেন দারউইন নুনেজ (২৪ মিনিটে) ও হারভি ইলিয়ট (৩২ মিনিটে)।

স্বাগতিক সাউথাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন ক্যামেরুন আর্চার (৫৯ মিনিটে)।

লিভারপুল-আর্সেনালের সঙ্গে কারাবাও কাপের সেমিতে নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেডও। আজ বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের মধ্যকার ম্যাচে যে দল জিতবে তারাই শেষ দল হিসেবে সেমিতে যাবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading