আরও ৮ শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি
উত্তরদক্ষিণ। বুধবার (০১ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৩০
রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের ৮ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মাঠে নির্দেশনা না মেনে তারা ‘উচ্চ স্বরে হইচই’ করেছেন।
বুধবার (১ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।
এরআগে, গত রবিবার (২৯ ডিসেম্বর) তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছিল। তিন কার্যদিবসের মধ্যে শোকজের ব্যাখ্যা দিতে বলা হয়। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেয়া হবে বলেও জানানো হয়েছিল।
৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন এসআই ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তিন ধাপে ৩১৩ জন এসআইকে শোকজ করে একাডেমি। ইতোমধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং সর্বশেষ ১৮ নভেম্বর তিনজনকে অব্যাহতি দেয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও আট জনকে অব্যাহতি দেয়া হলো।
ইউডি/এবি

