আমেরিকায় ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

আমেরিকায় ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ১০

উত্তরদক্ষিণ। বুধবার (০১ জানুয়ারি), ২০২৪, আপডেট ২০:৩০

আমেরিকায় লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে নতুন বছরের শুরুতেই চলন্ত একটি গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠে গিয়ে অন্তত ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।

কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে বুধবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা। সেখানে আছে বহু বার, ক্লাব এবং রেস্তোঁরা।

প্রত্যক্ষদর্শীরা সিবিএস নিউজকে জানিয়েছেন, গাড়িটি দ্রুত গতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্য দিয়ে চলে যায়। পরে গাড়ির চালক বের হয়ে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে পুলিশও পাল্টা গুলি চালায়।

ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশের গাড়ি দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে একাধিক মানুষ আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এমনকি, ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ শোনা গেছে এবং লোকজনকে ওই এলাকা থেকে দৌড়ে পালাতেও দেখা যায়।

আহতদেরকে শহরজুড়ে ৫ টি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই এক প্রত্যক্ষদর্শী সিএনএন-কে বলেন, আমি কেবল বোরবন ফুটপাতের বাম পাশে একটি ট্রাককে ধাক্কা মারতে দেখেছি। একটি লাশ আমার দিকে ছিটকে আসে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading