নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান: মির্জা ফখরুল

নির্বাচনই চলমান সংকটের একমাত্র সমাধান: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। বুধবার (০১ জানুয়ারি), ২০২৪, আপডেট ২১:০০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে। এটা ইতিহাসে প্রমাণিত। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবারও সেই চক্রান্ত্রের খেলা শুরু হয়েছে। যেটা অতীতেও হয়েছে বহুবার। তবে কোনোভাবে দেশের মানুষ চক্রান্ত সফল হতে দেয়া হবে না।

বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায়
এসব কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আর বিলম্ব না করে, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্তি করতে হবে। মানুষকে সামনের দিবে এগিয়ে নিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। ৩১ দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে।

সংস্কারের মধ্য দিয়ে বিএনপি জন্ম হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছেন। বাকশাল থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এনেছেন। আমরা মনে করি, সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading