রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে অন্তর্বর্তী সরকার: জিএম কাদের

রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে অন্তর্বর্তী সরকার: জিএম কাদের

উত্তরদক্ষিণ। বুধবার (০১ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৫০

অন্তর্বর্তী সরকার রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বুধবার বিকেলে কাকরাইলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে অন্তর্বর্তী সরকার। কে কখন ফ্যাসিবাদের দালাল হয়ে যায় তা বলা যায় না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের যে রাজনৈতিক অধিকার, সে অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি বেআইনি ভাবে। আমাদেরকে কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আমাদের মানসিক অত্যাচার করা হচ্ছে। অন্যায়ভাবে নেতাকর্মীদের মামলা দেওয়া হচ্ছে। মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়ে বিভিন্ন ভাবে আমাদের পার্টির কাজে বাধা দেওয়া হচ্ছে।

সরকার যেভাবে বিভেদ সৃষ্টি করছে তাতে সংস্কার বা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জি এম কাদের জানান বলেন, স্বৈরাচারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। শিক্ষার্থী হত্যার বিচারের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

কাদের আরও জানান, ফ্যাসিবাদ নির্মূলের নামে অর্ধেক জনসংখ্যার ওপর অত্যাচার হতে পারে না। বিগত সময়ের মতো এখনও জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করেন তিনি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading