শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলা

শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলা

উত্তরদক্ষিণ। শনিবার (০৪ জানুয়ারি), ২০২৪, আপডেট ২১:৩০

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান। তার অভিযোগ, ছাত্রদলের নেতা–কর্মীরা তার ওপর ‘অতর্কিত আক্রমণ’ চালিয়েছেন। এ অভিযোগের পর অপপ্রচারের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ফারুক হাসান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি। তার অভিযোগ, শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে শহীদ মিনারে হামলার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফারুক হাসান ‘জাতীয় বিপ্লবী পরিষদ’ নামের নতুন একটি রাজনৈতিক দলের আয়োজনে শহীদ মিনারে আয়োজিত নাগরিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন। সেখানে দেওয়া বক্তব্যে জুলাই গণ–অভ্যুত্থানের পর ‘বিপ্লবী সরকার’ না হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অভিযুক্ত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ফারুক হাসান বক্তব্যের পর মঞ্চ ছাড়লে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়ান এবং একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। এ সময় সমাবেশস্থলের কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন ওই ব্যক্তিরা। এরপর ফারুককে ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অভিমুখী সড়ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে মারধর করা হয়।

হামলার পর এক ভিডিও বার্তায় ফারুক হাসান বলেন, জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তিনি তার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেখানে ছাত্রদলের ‘সন্ত্রাসীরা’ উপস্থিত ছিল। সমাবেশে তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তার ওপর অতর্কিত আক্রমণ করেছে। তার মানিব্যাগ ও মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

ভিডিও বার্তায় কারও নাম উল্লেখ করেননি ফারুক হাসান।

তবে এ ঘটনার পর আজ সন্ধ্যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, এই ভুঁইফোড় সংগঠনটি (জাতীয় বিপ্লবী পরিষদ) ফারুককে আমন্ত্রণ জানিয়ে তারাই ফারুকের ওপর হামলা করেছে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading