চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন শুক্রবার

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন শুক্রবার

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, আপডেট ১৭:৩০

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচন।

২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার।

পরিচালক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু বলেন, “স্থগিত হওয়া নির্বাচনের নতুন তারিখ হিসেবে আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আমরা দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে এসে তা স্থগিত হয়ে যায়।

তখন স্থগিতের কারণ হিসেবে গ্লিটজকে এই নির্বাচন কমিশনার বলেন, “কেপিআইভুক্ত এরিয়া হওয়ায় এফডিসিতে নির্বাচন করার অনুমতি দিচ্ছেন না এফডিসির ব্যবস্থাপনা পরিচালক।”

নির্বাচনের তারিখ ঠিক হলেও স্থান এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু।

তিনি বলেন, “আমাদের একটি সভা হবে সেখানেই সিদ্ধান্ত হবে, তবে আশা করছি এফডিসি প্রাঙ্গণে ভোটগ্রহণ সম্ভব হবে। আর না হলে অন্য জায়গায় ভোট গ্রহণের আয়োজন করা হবে।”

দুই বছর মেয়াদের লড়াইয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল।

একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন করছেন শাহীন সুমন ও শাহীন কবির টুটুল।

অপর প্যানেল থেকে সভাপতি ও মহাসচিব পদে আছেন মুশফিকুর রহমান গুলজার ও সাফি উদ্দীন সাফি।

চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের কমিটিতে সভাপতি পদে আছেন কাজী হায়াৎ।

নির্বাচনে মোট ভোটার ৩৯১ জন। নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading