চার কমিশনের সংস্কার প্রতিবেদন বুধবার

চার কমিশনের সংস্কার প্রতিবেদন বুধবার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৪ জানুয়ারি), ২০২৪, আপডেট ২২:০০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন আগামীকাল (বুধবার) প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টার সঙ্গে দেখা করে প্রতিবেদন জমা দেবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে। দুপুর দেড়টা পর্যন্ত আশা করছি এই মিটিং হবে। এরপর দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তবে আমরা এখনও জানি না কারা আসবেন। তারা পুরো জিনিসটি ব্রিফ করবেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading