দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

দুর্নীতির অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, আপডেট ২০:০০

সম্প্রতি সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আরাফাত রহমান নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন, ‘কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিবেন। আমার অনুরোধ থাকবে, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয় স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’

এর আগে আরাফাত রহমান তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আসমানের নিচে, জমিনের উপরে, আমার ভাইব্রাদার কারো নামে যদি এক টাকাও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন, তাইলে আমারে এই ব্যাপারে তথ্য প্রমাণ দেন। তথ্য-প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করবো। এই পোস্টের কমেন্টে বা আমারে ইনবক্সে দিতে পারেন।’

তিনি আরও লিখেন, ‘বিশেষত, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading