ঢাবির ৩ হলের সামনে সতর্ক অবস্থান শিক্ষার্থীদের

ঢাবির ৩ হলের সামনে সতর্ক অবস্থান শিক্ষার্থীদের

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ০০:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের রুখতে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি হলের সামনে সতর্ক অবস্থান নিয়েছেন হলগুলোর আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমন চিত্র লক্ষ্য করা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী নীলক্ষেত, নিউমার্কেট এলাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে৷

সরজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা তাদের নিজ জিজ হলের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন।

এর আগে রাত ১১টা থেকেই দিকে ৭ কলেজের শিক্ষার্থীদের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া চলমান ছিল। পরে সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে নীলক্ষেত মোড় পার করে দিয়েছেন। আর সাত কলেজ শিক্ষার্থীরা নিউমার্কেট ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, একজন পুলিশ সদস্য ও একজন প্রাইভেট চালক আহত হয়েছেন বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading