সব শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ঢাবি প্রো-ভিসির
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, আপডেট ০১:৩০
সব শিক্ষার্থীদের শান্ত থাকার অহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার পর ৩৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় তিনি এমন অহ্বান জানিয়েছেন।
উপ-উপাচার্য বলেন, গতকাল সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সূত্রপাত ঘটেছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি, সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝি অবসান ঘটবে।
তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে। সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।
ইউডি/কেএস

