মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল ভুল: বিল গেটস

মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল ভুল: বিল গেটস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৮ জানুয়ারি), ২০২৪, আপডেট ২৩:৫০

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস স্বীকার করেছেন, তিনি ‘এখন উৎফুল্ল’। তবে তিনি এ কথাও বলেছেন, মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানা তার ভুল সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ‘এ ভুলের জন্য আমি সবচেয়ে বেশি অনুতপ্ত।’ গত শনিবার লন্ডনের দ্য টাইমস পত্রিকাকে তিনি এসব কথা বলেন।

বিল গেটস বলেন, বিচ্ছেদের পর অন্তত দুই বছর বিষয়টি আমাকে ও মেলিন্ডাকে পীড়া দিয়েছিল।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা আশা করেছিলেন, বাবা বিল সিনিয়র ও মা মেরির মতো তাঁর ও মেলিন্ডার দাম্পত্যজীবনও মধুর হবে। তার মা–বাবা দীর্ঘ ৪৫ বছর একসঙ্গে ছিলেন।

বিল গেটস বলেন, নানা ঘটনার স্মৃতি ও সন্তান নিয়ে একসঙ্গে জীবন (বিবাহিত জীবন) কাটানো নিশ্চয় দারুণ একটি বিষয়।

গত মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা দেখার সময় বিল গেটস ও পলা হার্ডকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।

মানবহিতৈষী এই মার্কিন নাগরিক আরও বলেন, বিচ্ছেদের ঘটনাটি তিনি সারা জীবনের ব্যর্থতার ‘তালিকার শীর্ষে’ রাখবেন। তিনি বলেন, আরও অনেক ব্যর্থতা রয়েছে। তবে কোনোটাই এ রকম নয়।

সাবেক এই জুটির প্রথম দেখা হয় ১৯৮৭ সালে। ওই বছরই মাইক্রোসফটের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারা। মেলিন্ডা তখন মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার। বিল তখন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি মেলিন্ডাকে পার্কিং লটে ডেটিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে কথা প্রচলিত রয়েছে।

পাক্কা সাত বছর চুটিয়ে প্রেম করার পর ১৯৯৪ সালের শুরুর দিকে বিয়ে করেন বিল ও মেলিন্ডা। এই দম্পতির তিন সন্তান রয়েছে। জেনিফার (২৮), রোরি (২৫) ও ফিবি (২২)।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading