সুদানের আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণ, নিহত ৫৪

সুদানের আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণ, নিহত ৫৪

উত্তরদক্ষিণ। শনিবার (১ ফেব্রুয়ারি), ২০২৪, আপডেট ২২:৪৫

আফ্রিকার দেশ সুদানে আধাসামরিক বাহিনীর গোলাবর্ষণে ৫৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানী খার্তুমের ওমদুরমান বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় আল-নাও হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে আল-নাও হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের ওই আধাসামরিক বাহিনীর আক্রমণে আহতদের হাসপাতালে আনা হচ্ছে।

এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওমদুরমানে বাজারে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আধাসামরিক আরএসএফ বাহিনী পশ্চিম ওমদুরমান থেকে কামান হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন মানুষ নিহত ও আহত হন।

আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগলো দেশটির রাজধানী থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার কথা জানানোর একদিন পর এ গোলাবর্ষণের এ ঘটনা ঘটল।

দেশটির রাজধানীতে কয়েক মাস ধরে অচলাবস্থার পর সেনাবাহিনী চলতি বছর অভিযান শুরু করে। অভিযানের পর আধাসামরিক আরএসএফের কাছ থেকে খার্তুম সদরদপ্তরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ঘাঁটি পুনরুদ্ধার করেছে।

সেনাবাহিনীর অভিযানের পর আরএসএফকে তার অনেক শক্ত ঘাঁটি থেকে বিতাড়িত করা হয়েছে। এর ফলে ক্রমেই রাজধানীতে উদ্বেগ, উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে দেশটিতে আধাসামরিক আরএসএফ বাহিনী নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ছে। ওই বছর নৃশংস এক সংঘর্ষে ১০ হাজার মানুষ নিহত হন। সংঘর্ষে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading