আওয়ামী আমলে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের মানববন্ধন
উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:০০
চাকরি ফেরত পেতে মানববন্ধন ও মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর দেয়া ভুক্তভোগী বিজিবি সদস্যরা।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জিগাতলায় বিজিবি ৪ নম্বর গেটের সামনে মানববন্ধন করেন তারা।
এতে দাবি করা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন মিথ্যা অজুহাতে তাদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। মানববন্ধনের পর সৈনিকদের চাকরিতে পূর্নবহালসহ তিন দফা দাবি পেশ করে বিজিবি মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
তাদের দাবি, চাকরিচ্যুত সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসহ চাকরি পূনর্বহাল করতে হবে। চাকরি পুনর্বহাল করা সম্ভব না হলে সরকারি সকল সুযোগ সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করার দাবি জানান তারা।
ইউডি/এআর

