ঠাকুরগাঁওয়ে সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ে সাবেক পৌর মেয়র ও যুবলীগ নেতা কারাগারে

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:০৫

ঠাকুরগাঁও আওয়ামী লীগের সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাষীশ দত্ত সমীরকে নতুন আরও একটি মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পূর্বের একাধিক মামলায় গ্রেফতার এই দুই আসামিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে হাজির করা হলে তাদের দুজনকেই নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মামলার বাদী পক্ষের আইনজীবী জয়নাল আবেদীন জানান, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, বিস্ফোরক, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে গত ১ জানুয়ারি দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখায় পুলিশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading