জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না: পার্থ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না: পার্থ

উত্তরদক্ষিণ। শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৯:৩০

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টা গত ছয় মাসের বর্ণনা দিয়েছেন জানিয়ে আন্দালিব রহমান বলেন, সারা বাংলাদেশসহ আমরা ওনার পাশে দাঁড়িয়েছি, কীভাবে আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে, জাতিসংঘ দাঁড়িয়েছে, ফ্যাসিস্ট সরকারের এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে যে পাঁয়তারা ছিল, বিভিন্ন মিথ্যে ফুলঝুরি ছিল আমাদের অবস্থানকে নিয়ে, জাতিসংঘের রিপোর্ট আসার পর অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগকে আমাদের কর্মকাণ্ডে কোনোভাবেই যেন অপমানিত না করে।

তিনি বলেন, আগামী ৬ মাস কীভাবে সবাই একসঙ্গে কাজ করব, যে কমিশনগুলো গঠন হয়েছে, তারা কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমাদের কী কী প্রস্তাব আছে, সেগুলো আর কীভাবে বিস্তর আলোচনা করব, এসব ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলেছেন। কোন কোন দল নির্বাচন কবে হবে, নির্বাচন তাড়াতাড়ি চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিজেপি চেয়ারম্যান বলেন, স্থানীয় নির্বাচন আগে হলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারির একটা সম্ভাবনা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এই সন্ত্রাস কোনোভাবে যাতে না হয়, পরিবেশ যেন স্থিতিশীল থাকে, কোন সংস্কার যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে সে বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল বলেছে- স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে। আমরা পাশে ছিলাম এবং সামনে পাশে থাকব। এতগুলো আত্মত্যাগ এটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এই অর্জনটা কোনো সাধারণ অর্জন না। আমাদের নিজেদের স্বার্থে ওটাকে যেন কোনোভাবে আন্ডারমেন্ট না করি।

বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে আপনার সন্তুষ্ট কিনা এমন প্রশ্ন জবাবে পার্থ বলেন, আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। সরকারের কী ভুল হচ্ছে আবার কী হচ্ছে না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি মনে করি, এটা জনগণের সরকার।

এ সময় উপস্থিত ছিলেন বিজেপির মহাসচিব আব্দলু মতিন সাউথ, প্রেসিডিয়াম সদস্য তৌসিফ মোস্তফা ইমন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading