১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা হবে: মোখলেস উর রহমান

১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা হবে: মোখলেস উর রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৫:০০


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ২০১৪ ও ১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গেছেন; তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি সবার বিরুদ্ধে মামলা হবে না।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।]
 
শিগগিরই শূন্য থাকা নয়টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হবে -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না।
 
মোখলেস উর রহমান বলেন, সরকার কারও বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেননি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র সচিব বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে তাদের ওএসডি করা হয়েছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের ঊর্ধ্বে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এরইমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি।  আমরা ২২ জন এরকম যারা ডিসি ছিলেন এখন সচিব রয়েছেন, এমন ২২ জনকে বাধ্যতামূলক অবসর দেয়ার আদেশ জারি হয়েছে।
 
এর বাইরে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোখলেস উর রহমান।
 
তিনি আরও বলেন, ২০২৪ সালের পাতানো নির্বাচনে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দ্রুত বিশাল একটি তালিকা প্রকাশ করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading