বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:০০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ছাত্রসংগঠনটি।

আজ দুপুরে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কুয়েট, তামিরুল মিল্লাতসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ছাত্রশিবির তাদের অবস্থান তুলে ধরবে। তাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যেরও জবাব দিতে পারে সংগঠনটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading