নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতি

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:০০

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি এবং দুই নারীর শ্লীলতাহানির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার নওগাঁর সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। জেলার সাপাহার পত্নীতলায় সড়কের মধুইল এলাকায় এই ঘটনা ঘটে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ডাকাতরা সড়কের বড় বড় গাছ কেটে ব্যারিকেড দেয়।

এ সময় বিআরটিসি একটি বাসের যাত্রীদের আটকে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় ডাকাতরা। পরে আরো দুটি মাইক্রোবাস আটকায় ডাকাতরা। তবে কী পরিমাণ টাকা ও মোবাইল নিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান জানান, রাত ১২টার দিকে রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় তারা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। মামলাও হয়নি এখনও। ঘটনার পর পরই সড়কে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।
 
এর আগে গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারী যাত্রীর। ওই মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading