শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৮:২০

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

রবিবার তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, ২০ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading