পরাজয়ের পরেও উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ম্যান সিটি কোচ

পরাজয়ের পরেও উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন ম্যান সিটি কোচ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:১৮

ম্যানচেস্টার সিটির যা অবস্থা, লিভারপুলের বিপক্ষে তাদের সম্ভাবনা খুব একটা দেখেননি হয়তো কেউই। চমকপ্রদ কিছু উপহার দিতে পারেওনি পেপ গার্দিওলার দল। ম্যাচে হেরে গেছে তারা পরিষ্কার ব্যবধানেই। তবে ম্যাচ শেষে কিছুটা চমকে দিলেন গুয়ার্দিওলা নিজে। লিভারপুলের কাছে এই পরাজয়েও ভবিষ্যতের আলোর রেখা দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার সিটির কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নিজেদের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেছে লিভারপুল। দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে আর্না স্লটের দল এগিয়ে এখন ১১ পয়েন্টে! ম্যানচেস্টার সিটি তো শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে অনেক আগেই। এই ম্যাচ জিতলে শীর্ষ চারে থাকার পথে অবস্থান কিছুটা হলেও পোক্ত করতে পারত তারা। সেটাও করতে পারেনি দুঃসময়ের চক্রে থাকা দলটি।

ম্যাচের পর তবু বিসিবির কাছে গার্দিওলা বললেন দারুণ প্রাপ্তির কথা। তিনি জানান, “এই ম্যাচে উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখেছি আমি। কেভিন (ডে ব্রুইনে) ও নাথান (আকে) ছাড়া আজকে যারা খেলেছে, তারা এই ক্লাবের ভবিষ্যৎ সামনের বছরগুলোর জন্য। সামনের উইন্ডোগুলোতে আরও অনেকেই আসবে। ভালো ম্যাচ ছিল এটি। প্রথমার্ধে বেশ আঁটসাঁট ছিল খেলা। প্রথমার্ধ ছিল বেশ উন্মুক্ত, দ্বিতীয়ার্ধে তারা অনেক নিচে নেমে রক্ষণ সামলেছে। ওদেরকে বড় কৃতিত্ব দিতেই হবে। তবে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট।”

এমন বড় ম্যাচেও রুবেন দিয়াস, মাতেও কোভাচিচ, বের্নার্দো সিলভা, ইলকাই গিন্দোয়ানের মতো তারকাদের বাইরে রেখে নবীন ও তরুণদের মাঠে নামান গুয়ার্দিওলা। রিকো লুইস, সাভিনিও, আব্দুখোদির কুজানভরা খেলেছেন এ দিন। একাদশের গড় বয়স ছিল ২৪.৭। এই পরাজয়ের পরও পয়েন্ট তালিকায় চর নম্বরে আছে ম্যানচেস্টার সিটি। তবে তাদের সমান ৪৪ পয়েন্ট নিউক্যাসল ইউনাইটেডের, ৪৩ পয়েন্ট নিয়ে কাছেই আছে বোর্নমাউথ ও চেলসি, ৪২ পয়েন্ট অ্যাস্টন ভিলার। শীর্ষ চারে থাকা বড় চ্যালেঞ্জ হবে, সেটি স্বীকার করছেন গুয়ার্দিওলা।

তিনি বলেন, চার-পাঁচ দলের লড়াইয়ে পরিস্থিতি এখন বেশ আঁটসাঁট (চারে থাকা নিয়ে)। নটিংহ্যাম ফরেস্ট, নিউক্যাসল, অ্যাস্টন ভিলা, তারা দারুণ খেলছে। আমাদের জন্য কাজটা সহজ হবে না। তবে আমরা চেষ্টা করব। যদি শীর্ষ চারে থাকতে পারি, তাহলে সেটা আমাদের প্রাপ্যই হবে। যদি থাকতে না পারি, তাহলে বুঝে নিতে হবে, যথেষ্ট ভালো ছিলাম না আমরা।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading