সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ২০টির বেশি রিসোর্ট

সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ২০টির বেশি রিসোর্ট

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:১৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টি বেশি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ‘মনটানা রিসোর্টের’ পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা। তিনি বলেন, মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ২০টির বেশি রিসোর্ট পুড়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন কাজ করছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। শিরীন আক্তার বলেন, “সাজেক পর্যটন কেন্দ্রের আগুন আগুন নিয়ন্ত্রণে স্থানীয় লোকজন ও সেনাবাহিনী কাজ করছে। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকের উদ্দেশে রওনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ইউএনও শিরীন আক্তারের।

স্থানীয়রা বলেন, দুপুরে অবকাশ রির্সোট থেকে আগুনের সূত্রপাত হয়ে। তবে কি কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুনে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট ও মারুয়াতি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছে না।

সাজেকের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করেছে। এছাড়া মাটিরাঙা স্টেশনের দুটি, লংগদু স্টেশনের দুটি, পানছড়ি ফায়ার স্টেশনের দুটি, খাগড়াছড়ি সদরের দুটি, রামগড় থেকে একটি এবং লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি বলেন, দুর্গম রাস্তা হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। দুর্ঘটনাস্থলে পানি সংকট রয়েছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading