রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে: ইলিয়াস কাঞ্চন

রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে: ইলিয়াস কাঞ্চন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৩:৩০

নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, রাজনীতিবিদদের মধ্যে সংস্কার আসতে হবে। তাদের মধ্যে বোধোদয় এলে দেশের মানুষ একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতে পারবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, গ্রামাঞ্চলের অবস্থা এখন ভালো নয়। সেখানে টাকার বিনিময়ে মামলা দেওয়াসহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ড হয়ে চলছে। আমরা আশা করছি, একটা ইলেকশনের মাধ্যমে এসব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে ইলেকশনটা কীভাবে হবে? হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি কি লক্ষ্য করা যাচ্ছে? সংস্কার পর্ব সমাপ্ত না করে নির্বাচন দেওয়া হলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাতে কিন্তু সেই আগের অবস্থাই তৈরি হবে। এমনকি বিগত সময়ের চাইতেও আরও খারাপ অবস্থা তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আমরা যা বলি তা একটু শুনুন। যদি না শোনেন, তাহলে আমাদের আর কথা বলার দরকার নেই। কারণ সঠিকভাবে যদি নির্বাচন করতে চান, তাহলে আমাদের কথা শুনতে হবে।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, গত ছয় মাসে পুলিশের অনেক রিফর্ম করা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি। আমর শুধু মনে হচ্ছে, সামনে এক বড় দুর্যোগ অপেক্ষা করছে। আমাদের মধ্যে এখন ঐক্য নেই। আর ঐক্য না থাকার ফলাফলটা ভালো কিছু বয়ে আনবে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading