অস্ট্রেলিয়ায় রোজা শুরু শনিবার

অস্ট্রেলিয়ায় রোজা শুরু শনিবার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৮:৪০

অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান মাস শুরু হচ্ছে শনিবার থেকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে দেশটি। খবর খালিজ টাইমসের

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে কাল থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।

ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে।

গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে।

অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে।

রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় শুক্রবার রাতে দেশটির মসজিদে তারাবির নামাজ পড়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading