রমজানে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পটুয়াখালীতে মনিটরিং

রমজানে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পটুয়াখালীতে মনিটরিং

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৫০

আসন্ন রমজানে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পটুয়াখালীতে বিশেষ টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনিটরিং করা হচ্ছে।

শনিবার (১ মার্চ) সকালে শহরের পুরান বাজার ও নিউমার্কেট কাঁচা বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ মোঃ শোয়াইব হোসেন।

এসময় প্রকাশ্যে মূল্য তালিকা না থাকা, অধিক দামে পন্য বিক্রি ও খাবার সঠিক ভাবে না রাখায় ৪ টি প্রতিষ্ঠানকে দশ হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শাহ মোঃ শোয়াইব হোসেন জানান, বাজার নিয়ন্ত্রনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

পুরো রমজান মাস জুড়ে অভিযান পরিচালনা করা হবে। যদি কোন মজুদদার পন্য অবৈধভাবে মজুদ করে দাম বৃদ্ধির চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading