নিজ দলের নেতা বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, যা বললেন সারজিস

নিজ দলের নেতা বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, যা বললেন সারজিস

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ মার্চ, ২০২৫, আপডেট ১৯:০০

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (২৮ ফ্রেবুয়ারি)। পার্টির ১৫১ সদস্যর কমিটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল):সারজিস আলম পার্টির দায়িত্ব নিয়েই তিনি তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানেই লিখেছেন, রাজনীতির আগেও আমার পরিচয়- আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। 

শনিবার (১ মার্চ) দুপুর ১টার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, আমার বিশ্বাস কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে, এমন কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। 

তিনি আরও বলেন, আমরা নির্ভুল নই। কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং কোনো প্রকার ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ব্যাতিত আমরা আমাদের ভুল সংশোধন করে নিবো। এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিলো, আছে, থাকবে ইনশাআল্লাহ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading