সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ডিএনসিসি

সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ডিএনসিসি

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১০:০০

শহরের সৌন্দর্য রক্ষায় নিয়মিত ব্যানার-ফেস্টুন অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন মিরপুর এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন জানানা, ডিএনসিসির কর্মীরা নিয়মিত অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছেন।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে বলা হয়, আসুন অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো বন্ধ করি, শহর পরিচ্ছন্ন রাখি।

এদিকে সম্প্রতি দায়িত্ব গ্রহণের পরপরই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে।

অবৈধ ব্যানার-পোস্টার অপসারণের বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসি ব্যানার সম্পূর্ণ নিষেধ, এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পোস্টার ব্যানার লাগালে জরিমানা করা হবে। তবে দোয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading