গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৩০

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন গ্র্যামি-মনোনীত সংগীতশিল্পী অ্যাঞ্জি স্টোন। তিনি হিপ-হপ ত্রয়ী দ্য সিকোয়েন্সের সহ-প্রতিষ্ঠাতা। ‘উইশ আই ডিড নট মিস ইউ’ গানের জন্য তিনি সমাধিক পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। খবরটি জানিয়েছে পিপল ম্যাগাজিন।
তিনি একজন সফল গীতিকারও ছিলেন। ডি’অ্যাঞ্জেলো, অ্যালিসিয়া কিস এবং লেনি ক্রাভিটজের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন স্টোন। স্টোনের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, শনিবার (১ মার্চ) গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তার মেয়ে লেডি ডায়মন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করে লিখেছেন, ‘আমার মা চলে গেছেন।’

তিনি অভিনেত্রীও বটে। চলচ্চিত্র এবং টিভিতেও কাজ করেছিলেন। তাকে ‘দ্য হট চিক’ এবং ‘দ্য ফাইটিং টেম্পটেশন’-এর মতো সিনেমায় দেখা গিয়েছিলো। এই সংগীতশিল্পী ১০টি একক অ্যালবাম প্রকাশ করেছিলেন। তার মধ্যে তিনটি গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলো।

স্টোনের জন্ম ১৯৬১ সালের ১৮ ডিসেম্বর কলম্বিয়ার এসসি-তে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তাঁর সংগীতজীবন শুরু হয়। বন্ধু শেরিল কুক, যিনি ‘চেরিল দ্য পার্ল’ নামে পরিচিত এবং গোয়েনডোলিন চিসোলম, যিনি ‘ব্লন্ডি’ নামে পরিচিত, তাদের সাথে ‘দ্য সিকোয়েন্স’ প্রতিষ্ঠা করেন।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading