নির্বাচনে আমরা হানাহানি বা অনিয়ম দেখতে চাই না: ইসি সানাউল্লাহ
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৩৫
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকে আমরা যুদ্ধ বা বিশেষ কিছুতে পরিণত করেছি। এটা যুদ্ধ উৎসব নয়। আমরা স্বচ্ছ, সুন্দর ভোট উৎসব করতে চাই। নির্বাচনে আমরা হানাহানি বা অনিয়ম দেখতে চাই না। রবিবার (০২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন ইসি।
তিনি বলেন, আমরা ভোটকে যুদ্ধ বা বিশেষ কিছুতে পরিণত করেছি, এটা যুদ্ধ নয় উৎসব। স্বচ্ছ সুন্দর ভোট উৎসব চাই, আমরা হানাহানি, অনিয়ম দেখতে চাই না নির্বাচনে। গত তিন মাসে ৮০ হাজারের বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণে, নাগরিকদের ভোটে আস্থা ফেরানো ও নির্বাচন ব্যবস্থার উন্নতি করার একটি বাস্তব অবস্থা তৈরি হয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আমরা সন্তুষ্ট হতে চাই। এজন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ চলছে। এই হালনাগাদ কার্যক্রম শেষে ৩০ জুনের মধ্যে আবারো একটা ভোটার তালিকা পাওয়া যাবে।
ইউডি/এজেএস

