বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে
উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ মার্চ, ২০২৫, আপডেট ১৬:০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক গুলশান থানার হত্যা মামলায় হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণি এলাকায় গুলিবিদ্ধ হন শিক্ষার্থী মো. আবু যর শেখ। পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। এঘটনায় নিহতের মা মোসা. ছবি গত বছরের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে ইন্ডিয়াতে পালানোর সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড ভোগ করেন তিনি।
ইউডি/এআর

