বাংলাদেশে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায় ইন্ডিয়া

বাংলাদেশে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায় ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৭ মার্চ), ২০২৫, আপডেট ২২:২০

বাংলাদেশে সব ধরনের সমস্যা সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের ওপর জোর দিয়েছে ইন্ডিয়া।

শুক্রবার (০৭ মার্চ) নয়াদিল্লিতে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের পক্ষে। যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।’

বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল। তিনি বলেন, ‘যেভাবে চরমপন্থীরা মুক্তি পাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা এখনও চিন্তিত।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বারবার উল্লেখ করেছি হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আমি আবারও এই বিষয়ের ওপর জোর দেব। একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩৭৪টি সংখ্যালঘু নির্যাতনের মামলা দায়ের হয়েছে। যার মধ্যে বাংলাদেশের পুলিশ ১২৫৪টি ঘটনা খতিয়ে দেখেছে। আর এই ঘটনাগুলোকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুন, অগ্নিসংযোগ, হিংসার ঘটনাকে রাজনৈতিক রঙ না দিয়ে যথাযথ তদন্ত করুন, জড়িতদের শাস্তির আওতায় আনুন।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading