ট্রাম্পের আলোচনার অনুরোধ খতিয়ে দেখছে ইরান
উত্তরদক্ষিণ। সোমবার (২৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:০০
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আলোচনার অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আরাঘচি বলেছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করার পর যুক্তরাষ্ট্র তার কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারেনি। আর এ কারণেই ট্রাম্প এই অনুরোধ (আলোচনার) করেছেন।
তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।
ইউডি/এবি

