এশিয়ান কাবাডিতে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়

এশিয়ান কাবাডিতে বাংলাদেশের মেয়েদের ব্রোঞ্জ জয়

উত্তরদক্ষিণ। শুক্রবার (০৭ মার্চ), ২০২৫, আপডেট ২২:৪০

স্বাগতিক ইরানের কাছে হেরে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ দল। ইরান ৪১-১৮ পয়েন্টে হারিয়ে দিয়েছে তাদের। তবে ফাইনালে যেতে না পারলেও লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জ জয়ের যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিলেন শ্রাবণী-বৃষ্টিরা, সেই লক্ষ্য পূরণ হয়েছে। কাবাডিতে সেমিতে হারা দু’দলকে ব্রোঞ্জ দেওয়া হয়।

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এই প্রথম কোনো পদক জিতেছে। ইরান থেকে এ খবর জানিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ও বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের কোচ শাহনাজ পারভীন মালেকা।

শুক্রবার (০৭ মার্চ) দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে আসরের সেমিতে জায়গা করে নেন বাংলাদেশের মেয়েরা। একইসঙ্গে তাদের ব্রোঞ্জপদকও নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ ৪২-২৭ পয়েন্টে হারিয়ে ছিল থাইল্যান্ডকে।

এ জয়ের পর মালেকা বলেন, এটা বাংলাদেশের কাবাডির জন্য গর্বের এক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে আমি এই টুর্নামেন্টে অংশ নিলেও পদক জিততে পারিনি। আজ কোচ হিসেবে আমার সেই স্বপ্ন পূরণ হলো।

ফাইনালে ইরানের প্রতিপক্ষ ভারত। প্রথম সেমিতে নেপালকে পাত্তাই দেয়নি ভারত। ৫৬-১৮ পয়েন্টের বড় ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading