বাংলাদেশি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের চুক্তি সই

বাংলাদেশি একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের চুক্তি সই

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ০৮:২০

বাংলাদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠান আমেরিকার টেলিকম জায়ান্ট স্টারলিংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিচ্ছে। আমেরিকার টেলিযোগাযোগ সেবাদাতা স্টারলিংকের একটি দল বর্তমানে বাংলাদেশ সফরে থাকায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এ সহযোগিতার আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও চলমান অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার (৮ মার্চ) প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, স্টারলিংকের দলটি সফরের সময় বাংলাদেশের কয়েকটি সম্ভাব্য স্থানের তথ্য স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে জানায়। কিছু স্থানে স্থানীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের সম্পত্তি ব্যবহার করে সহায়তা দিচ্ছে, আবার কিছু স্থানে স্টারলিংক হাইটেক পার্কের জমি ব্যবহারের কথা বিবেচনা করছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি, প্রধান উপদেষ্টা স্পেসএক্স, টেসলা এবং এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে দীর্ঘ টেলিফোন আলোচনা করেন, যাতে ভবিষ্যৎ সহযোগিতা ও বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে অগ্রগতি অর্জন করা যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading