বিএসইসি’র বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা: চেয়ারম্যান আছেন, উনি দেখবেন

বিএসইসি’র বর্তমান পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা: চেয়ারম্যান আছেন, উনি দেখবেন

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৪৩

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ওটা আমার কিছু করার নেই। বিএসইসির চেয়ারম্যান আছেন, উনি দেখবেন। ওনাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

বিএসইসির বর্তমান ইস্যু নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, না, ওটা আমার কিছু করার নেই। ওটা উনি (বিএসইসি চেয়ারম্যান) দেখবেন। ওনাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, সরকারের অবস্থান হলো- ব্যাপারটা দেখবে সিকিউরিটিজ এক্সচেঞ্জ। আমার এ ব্যাপারে বক্তব্য নেই। চেয়ারম্যান আছেন একজন, উনি দেখবেন। কর্মকর্তারা ঘেরাও করেছেন, দাবি-দাওয়া জানিয়েছেন, সেটার বিষয়ে আপনাদের অবস্থান কী?

সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, যার যেটা করার করুক। কর্মকর্তারা আজকে (বৃহস্পতিবার) কর্মবিরতি পালন করেছেন, অফিস চলবে কীভাবে, জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠান কীভাবে চলবে তারাই জানে। অনেকেই তো কর্মবিরতি পালন করছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading