ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৭:০০

ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। শনিবার রাতে ভালুকা পৌরসভার মল্লিকবাড়ি মোড়ে এবং রবিবার (৯ মার্চ) সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামের প্রবাসী সুরুজ মিয়ার একমাত্র ছেলে উবায়দুল ইসলাম (২০)। আরেকজন ত্রিশাল গুজিয়ামের মৃত ইয়াহিয়ার ছেলে রাজমিস্ত্রী আল আমিন (২৫)। 

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ঘটনার সময় ভালুকা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে তিনবন্ধুকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলার কাঁঠালি নায়েবের বাজার এলাকায় যাচ্ছিলেন উবায়দুল ইসলাম। পথের মধ্যে পেছন দিক থেকে আসা একটি ট্রাকচাপা দিলে মোটরসাইকেল চালক উবায়দুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সিজান, ফাহাদসহ তারা তিন বন্ধু আহত হন।

অপরদিকে রবিবার সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ি চাপায় আল আমিন নিহত হন। নিহত আল আমীন নানার বাড়ি উপজেলার নারাঙ্গী গ্রামে মাকে নিয়ে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। এ ছাড়াও ভরাডোবা এলাকায় দুপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নাম এখনও জানা যায়নি।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ভালুকায় পৃথক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading